ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রেঞ্চ ওপেনে সহজ জয় পেয়ে তৃতীয় পর্বে চলে গেছেন রজার ফেদেরার ও ক্যারোলিন ওজনিয়াকি। তাদের পথ অনুসরণ করেছেন সামান্থা স্টাসুর ও ডেভিড ফেরার।
ওয়াইল্ড কার্ড পেয়ে ফ্রেঞ্চ ওপেনে আসা ম্যাক্সিম টেক্সজেইরাকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি 'টপ ফেভারিট' রজার ফেদেরারের। ৬-৩, ৬-০ ও ৬-২ গেমে জিতেছেন তিনি।
হুইলেন বেনেতাওয়ের বিপক্ষে বিশ্ব র্যাঙ্কিংয়ের সাত নম্বর খেলোয়াড় ডেভিড ফেরার জিতেছেন ৬-৩, ৬-০ ও ৬-২ গেমে।
মেয়েদের নাম্বার ওয়ান ক্যারোলিন ওজনিয়াকির ঘাম ছুটিয়ে ছেড়েছেন অ্যালেকজান্দ্রো ওজনিয়াক। প্রথম সেট ওজনিয়াকি ৬-৩ জিতলেও শেষ সেটে প্রতিরোধ গড়ে তোলেন অ্যালেকজান্দ্রো। শেষ পর্যন্ত ৭-৬ এ জিতে তৃতীয় পর্বে পা রাখেন ওজনিয়াকি।
সামান্থা স্টাসুর ৬-০ ও ৬-২ গেমে জেতেন সিমোনা হালেপের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২২০৬ ঘ.
bdnews24