২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় খেলার সবগুলোতে হেরেছে বাংলাদেশ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক টেবিল টেনসি প্রতিযোগিতায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মঙ্গলবার প্রথম দিনে ছয়টি খেলার কোনটিতে জিততে পারেনি বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু আন্তর্জাতিক টেবিল টেনসি প্রতিযোগিতায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মঙ্গলবার প্রথম দিনে ছয়টি খেলার কোনটিতে জিততে পারেনি বাংলাদেশ। পল্টন উডেন ফ্লোর জিমন্যাসিয়ামে ছেলেদের বিভাগে ৩টি এবং মেয়ে বিভাগে ৩টি খেলায় হার মানে বাংলাদেশ। মেয়েদের বিভাগে ভারতের এসএন প্রিয়ার কাছে বাংলাদেশের ফাতেমা আঁখি ৩-০ সেটে হারেন।