ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেঞ্চ ওপেনের প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ। 'ফেভারিট' মারিয়া শারাপোভা ও ক্যারোলিন ওজনিয়াকি ঠিকই জায়গা করে নিয়েছেন দ্বিতীয় পর্বে।
ছেলেদের বিভাগে জয় পেয়েছেন নোভাক জকোভিচ, রজার ফেদেরার ও অ্যান্ডি মারে।
মঙ্গলবার সুইডেনের লোহানা লারসনের কাছে ৭-৬, ০-৬ ও ৬-২ গেমে হেরে বিদায় নেন আনা ইভানোভিচ। ক্রোয়োশিয়ার মিরজানা লুচিচের বিপক্ষে শারাপোভা পেয়েছেন সহজ জয়। ৬-৩ ও ৬-০ গেমে জিতে পৌছে গেছেন দ্বিতীয় পর্বে।
মেয়েদের র্যাঙ্কিংয়ে শীর্ষ খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকির কাছে ৬-০ ও ৬-২ গেমে হার মানেন কিরনিকো দাতে ক্রুম। আর তিন নম্বর খেলোয়াড় ভেরা জভানারেভা ৬-৩ ও ৬-৩ গেমে হারান লরদেস দরমিনগুইস লিনোকে।
ছেলেদের বিভাগে জকোভিচ ৬-২, ৬-১ ও ৬-৩ গেমে জিতেছেন থিমো দে বাকেরের বিপক্ষে। ফেলিসিয়ানো লোপেজের বিপক্ষে রজার ফেদেরার জিতেছেন ৬-৩, ৬-৪ ও ৭-৬ গেমে। অ্যান্ডি মারে ৬-৪, ৬-১, ৬-৩ গেমে হারান ইরিক প্রোডনকে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২২৫ ঘ.
bdnews24