২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারাদোনা'র আল ওয়াজল ছুটছে ফোরলানের পিছে

দিয়েগো মারাদোনাকে কোচের দায়িত্ব দিয়ে আগেই ফুটবল বিশ্বকে চমকে দেয় সংযুক্ত আরব আমিরাতের দল আল ওয়াজল। এবার দলটির নজর পড়েছে উরুগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় দিয়েগো ফোরলানের দিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিয়েগো মারাদোনাকে কোচের দায়িত্ব দিয়ে আগেই ফুটবল বিশ্বকে চমকে দেয় সংযুক্ত আরব আমিরাতের দল আল ওয়াজল। এবার দলটির নজর পড়েছে উরুগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় দিয়েগো ফোরলানের দিকে। এক সময় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ মাতানো ফোরলান ২০০৫ সালে স্পেনের লা লিগায় খুঁটি গাড়েন। ৩ বছর ভিলারিয়ালে কাটানোর পর এখন তিনি খেলছেন অ্যাথলেটিকো মাদ্রিদে। এ মৌসুম তার অবশ্য খুব একটা ভালো কাটেনি। ৪২ খেলায় মাত্র ১০ গোল করেন তিনি। যদিও ফোরলানের সামর্থ্য নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। ২০১০ সালের বিশ্বকাপে বাঘা বাঘা সব খেলোয়াড়কে টেক্কা দিয়ে সেরা খেলোয়াড়ের পুরুষ্কার বগলদাবা করা নিশ্চয় চাট্টিখানি কথা নয়। এছাড়া দু'বার লা লিগায় সবোর্চ্চ গোলদাতার পুরস্কার পান তিনি। দু'বার জেতেন ইউরোপের 'সোনার জুতো'। গত ১৯ মে ৩২-এ পা দেয়া ফোরলান তাই নিঃসন্দেহে বিশ্ব ফুটবলে সেরা খেলোয়াড়দের একজন। সেই ফোরলানকে কিনতে এখন টাকার বস্তা নিয়ে এগিয়ে এসেছে আল ওয়াজল। দলটির প্রধান নির্বাহী আশরাফ মোহাম্মদ গালফ নিউজে বলেন সে কথাই, "আমার যাদের কিনতে চাই, সেই তালিকায় ফোরলান একটা বড় নাম। আমি তা অস্বীকারও করছি না। তবে আমরা এখনো চুক্তি স