ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতায় সোমবার কিশোরগঞ্জ ও ফেনী জেলা ১-১ গোলে ড্র করেছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ১৩ মিনিটে ফৌজিয়ার গোলে ফেনী এগিয়ে যায়। ২৫ মিনিটে সাদিয়া কিশোরগঞ্জকে সমতায় ফেরান।
মঙ্গলবার একই স্টেডিয়ামে নরসিংদী জেলা খেলবে কিশোরগঞ্জ জেলার সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৪৪ ঘ.
bdnews24