২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনে অঘটনের শিকার বার্ডিচ

ফ্রেন্স ওপেনের প্রথম দিন কোনো অঘটন ঘটেনি। কিন্তু দ্বিতীয় দিন অঘটনের শিকার হয়েছেন ছেলেদের র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বর খেলোয়াড় টমাস বার্ডিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 11:28 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রেন্স ওপেনের প্রথম দিন কোনো অঘটন ঘটেনি। কিন্তু দ্বিতীয় দিন অঘটনের শিকার হয়েছেন ছেলেদের র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বর খেলোয়াড় টমাস বার্ডিচ। প্রথম পর্বের খেলায় সোমবার ফ্রান্সের স্তেফানে রবার্টের কাছে ৩-৬, ৩-৬, ৬-২, ৬-২ ও ৯-৭ গেমে হেরে যান চেক প্রজাতন্ত্রের বার্ডিচ। ৩১ বছর বয়সী রবার্টের কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় এটি দ্বিতীয় জয়। আর বার্ডিচ গত বছর ফ্রেন্স ওপেনের ফাইনালে উঠেছিলেন। তবে প্রথম পর্বের বাধা সহজেই পেরিয়ে গেছেন নোভাক জকোভিচ, রজার ফেদেরার ও ডেভিড ফেরের। জকোভিচ ৬-২, ৬-১ ও ৬-৩ গেমে থিয়েমো ডি বাকেরকে, ফেদেরার ৬-৩, ৬-৪ ও ৭-৬ গেমে ফিলিচিয়ানো লোপেজকে ও ফেরের ৬-৩, ৬-৩ ও ৬-১ গেমে জারকো নেইমিনেনকে হারিয়ে দ্বিতীয় পর্বে ওঠেন। মেয়েদের এককে জিতেছেন বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সেসকা শিয়াভোনে, সামান্তা স্টোসুর, জেলেনা জাঙ্কোভিচ ও ভেরা জভোনারেভা। শিয়াভোনে ৬-২ ও ৬-০ গেমে মেলানি ওডিনকে, স্টোসুর ৬-২ ও ৬-৩ গেমে ইভেতা বেনেসোভাকে, জাঙ্কোভিচ ৬-৩ ও ৬-১ গেমে অ্যালোনা বন্দারেঙ্কোকে ও জভোনারেভা ৬-৩ ও ৬-৩ গেমে লুর্ডেস লিনোকে হারিয়ে দ্বিতীয় পর্বে ওঠেন। এদিকে অস্ট্রেলিয়ার টেনিস তারকা লেইটন হিউইট খেলতে নামার মাত্র এক ঘন্টা আগে নাম প্রত্যাহার করে নেন। গোঁড়ালির চোটের কারণে কোর্টে নামতে পারছেন না তিনি। হিউইট ২০০১ সালে ইউএস ওপেন ও ২০০২ সালে উইম্বলডন শিরোপা জেতেন। এছাড়া তিনি ২০০৪ সালে ইউএস ওপেন ও ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১৫৫ ঘ.