ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় এশিয়ান যুব আরচ্যারি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ঢাকায়।
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন চপল রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিযোগিতা শুরু হবে ২৫ মে। শেষ হবে ১ এপ্রিল।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) হবে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব। আর চূড়ান্ত পর্ব হবে আর্মি স্টেডিয়াম।
এতে অংশ নেবে ১৪টি দেশ। দেশগুলো হলো ভারত, জর্জিয়া, মালয়েশিয়া, ভুটান, ইরাক, কাজাখস্তান, তাইওয়ান, নেপাল, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, তাজিকিস্তান ও বাংলাদেশ।
প্রতিযোগিতায় বাংলাদেশ ভালো করবে বলে আশা করছেন কাজী রাজিবউদ্দিন। তিনি বলেন, "আমাদের কয়েকজন খেলোয়াড়ের ভালো করার সম্ভাবনা আছে। তাদের মধ্যে মিলন ও সজীবকে আমরা একটু বেশি আশাবাদী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৪৫ ঘ.
bdnews24