২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাপ না থাকায় ভালোই হয়েছে: ফেদেরার

ফ্রেন্স ওপেন শুরু হচ্ছে রোববার। অথচ আট বছর পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামে সম্ভাব্য বিজয়ীর তালিকায় নেই সুইরাজল্যান্ডের রজার ফেদেরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 10:26 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রেন্স ওপেন শুরু হচ্ছে রোববার। অথচ আট বছর পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামে সম্ভাব্য বিজয়ীর তালিকায় নেই সুইরাজল্যান্ডের রজার ফেদেরার। বরং এবার আলোচনা হচ্ছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় স্পেনের রাফায়েল নাদাল ও দ্বিতীয় সেরা সার্বিয়ার নোভাক জকোভিচকে নিয়ে। সবাই বলাবলি করছেন, নাদাল কি ষষ্ঠবারের মতো ফ্রেন্স ওপেন জিততে পারবেন, নাকি টানা জয়ের রেকর্ড নতুন করে লেখাবেন জকোভিচ। গত এক বছরে বড় কোনো প্রতিযোগিতায় শিরোপা জিততে পারেননি ফেদেরার। তবে রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম বিজয়ী (২০০৯ সালের ফ্রেন্স ওপেনসহ) ফেদেরার বিষয়টিকে বেশ স্বাভাবিকভাবেই নিয়েছেন। ফেদেরার বলেন, "সত্যি বলতে কি, ছয়-সাত বছরের মধ্যে এবারই প্রথম আমি কোনো চাপ ছাড়াই কোর্টে নামতে যাচ্ছি।" তিনি আরো বলেন, "গত বছর চ্যাম্পিয়ন হিসেবে আমি ফ্রেন্স ওপেন খেলতে নামি। এর আগে পরপর তিনবার রানার-আপ হই। প্রত্যেকবারই জিততে পারবো কিনা, তা নিয়ে প্রত্যাশার চাপে ছিলাম। কিন্তু এবার এই চাপে থাকবেন রাফায়েল ও নোভাক। এটা হয়তো আমার জন্য ভালোই হবে।" প্রথম পর্বে সোমবার ফেলিচিয়ানো লোপেজের মুখোমুখি হবেন ফেদেরার। যদি সবকিছু ঠিকঠাক মতো এগিয়ে যায় তাহলে সেমিফাইনালে জকোভিচের সঙ্গে দেখা হবে ফেদেরারের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬১৫ ঘ.