২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আন্তর্জাতিক টেবিল টেনিস

বঙ্গবন্ধু আন্তর্জাতিক যুব টেবিল টেনিস প্রতিযোগিতা মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 04:58 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু আন্তর্জাতিক যুব টেবিল টেনিস প্রতিযোগিতা মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের হলরুমে শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল করিম। প্রতিযোগিতা চলবে ২৪ থেকে ২৮ মে পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নেবে দশটি দেশের খেলোয়াড়রা। দেশগুলো হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া ও বাংলাদেশ। দলগুলো ঢাকায় আসবে ২২ মে থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৫৩ ঘ.