২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা জিতেছে ১৩ গোলে

মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা ১৩-০ গোলে হারিয়েছে মাগুরা জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা ১৩-০ গোলে হারিয়েছে মাগুরা জেলাকে। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে সাতক্ষীরার সাবিনা খাতুন দেন ৫ গোল। এছাড়া হাসিবা সিদ্দিকা, সুরাইয়া খাতুন ও উর্মি আক্তার ২ টি করে গোল করেন। একটি করে গোল দেন জাহানারা ও শারমিন। একই মাঠে দিনের অন্য খেলায় মারিয়া জাহানের হ্যাট্রিকের ওপর ভর করে সিরাজগঞ্জ ৩-০ গোলে জিতেছে নওগাঁ জেলার বিপক্ষে। টাঙ্গাইল স্টেডিয়ামে গাজীপুর জেলা ২-০ গোলে হারিয়েছে জামালপুর জেলাকে। বিজয়ী দলের পক্ষে রিনা ও বিথী একটি করে গোল করেন। ঠাকুরগাঁও স্টেডিয়ামে ঠাকারগাঁও জেলা ২-১ গোলে হারিয়েছে রংপুর জেলাকে। ঠাকুরগাঁওয়ের পক্ষে মনসা ও জাফুরা একটি করে গোল করেন। আর রংপুরের পক্ষে একটি গোল শোধ করেন ভাবনা। কুমিল্লা স্টেডিয়ামে লক্ষ্মীপুর জেলা দল মাঠে না আসায় কুমিল্লা জেলাকে বিজয়ী ঘোষণা করা হয়। খারাপ আবহাওয়ার কারণে টাঙ্গাইল স্টেডিয়ামে খুলনা-টাঙ্গাইল খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। খেলাটি হবে রোবববার। খেলা বন্ধ হওয়ার আগে খুলনা ২-০ গোলে এগিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২২৪ ঘ.