২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর জালে ১৯ গোল

সাবিনা খাতুনের রেকর্ড ১৩ গোলের সুবাদে মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে সাতক্ষীরা জেলা ১৯-০ গোলে জিতেছে নওগাঁ জেলার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবিনা খাতুনের রেকর্ড ১৩ গোলের সুবাদে মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে সাতক্ষীরা জেলা ১৯-০ গোলে জিতেছে নওগাঁ জেলার বিপক্ষে। যশোর স্টেডিয়ামে খেলায় সাবিনা একাই শেষ করে দেন প্রতিপক্ষকে। আগের খেলায় তিনি ১০ গোল করেন সিরাজগঞ্জ জেলার বিপক্ষে। এছাড়া সুরাইয়া সুলতানা দু'টো এবং হাসিবা, তাসলিমা খাতুন, শারমিন ও টুম্পা একটা করে দেন। টাঙ্গাইল স্টেডিয়ামে খুলনা জেলা ১১-০ গোলে জামালপুর জেলাকে হারিয়েছে। টাঙ্গাইলের জান্নাতুল ফেরদৌস ও খাদিজা খাতুন ৫টি করে গোল করেন। আর ফাতেমা খাতুন দেন একটি। দিনাজপুর স্টেডিয়ামে গাইবান্ধা জেলা ৪-০ গোলে হারিয়েছে বগুড়া জেলাকে। সামিয়া, বেবী, মিতু ও মিষ্টি রানী একটা করে গোল করেন বিজয়ী দলের পক্ষে। ঠাকুরগাঁও স্টেডিয়ামে স্টেডিয়ামে রংপুর জেলা ৭-০ গোলে হারিয়েছে জয়পুরহ্াঁট জেলাকে। বিলকিস আক্তার ও রোজিনা খাতুন দু'টো এবং হাবিবা আক্তার, মাহফুজা ও আশরাফি জামান একটি করে গোল করেন। আর সিরাজগঞ্জ জেলা দল ৪ -০ গোলে মাগুরা জেলাকে হারিয়েছে। মারিয়া জাহান দু'টো এবং তানিয়া খাতুন ও সুমি খাতুন একটা করে গোল দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১২০ ঘ.