২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলান ছেড়ে গেলেন পিরলো

শেষ পর্যন্ত এসি মিলানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রক্ষণভাগের খেলোয়াড় আন্দ্রে পিরলো। ইতালির এই দলটিতে টানা ১০ বছর খেলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত এসি মিলানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রক্ষণভাগের খেলোয়াড় আন্দ্রে পিরলো। ইতালির এই দলটিতে টানা ১০ বছর খেলেন তিনি। এই জুনেই এসি মিলানের সঙ্গে এক দশকের সম্পর্ক শেষ হওয়ার কথা ছিল পিরলোর। কিন্তু এর দুই মাসে আগেই বিদায়ের ঘোষণা দেন তিনি। অনেকদিন ধরে গুঞ্জন ছিল যুভেন্টাসে যোগ দেন পিরলো। কিন্তু সেই গুজবে পানি ঢেলে দেন তিনি। মিলান ক্লাবে এক সংবাদ সম্মেলনে পিরলো বলেন, "দশ বছর খেলার পর আমি চলে যাচ্ছি। এটাই নিয়তি। তবে জুভেন্টাসের সঙ্গে আমার কোনো কথা হয়নি। " ১৯৯৪ সালে ফুটবল-জীবন শুরু করেন তিনি। তবে ইতালির বাইরে ইউরোপের অন্য কোনো দেশে কখনোই খেলেননি। ২০০১ সালে মিলানে যোগ দেন পিরলো। দলের হয়ে মাঠে নামেন ২৮৪ বার। গোল দেন ৩২টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৫৭ ঘ.