২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে আবারও প্রশ্নবিদ্ধ করলেন পেলে

এর আগেও বহুবার মেসিকে নিয়ে কথা বলেছেন ব্রাজিলের ফুটবল ঈশ্বর পেলে। নতুন করে আবারও মেসি সমালোচনায় মুখর হলেন তিনি। সাফ বলে দিলেন, অতীতের কিংবদন্তী ফুটবলারদের সমতায় পৌঁছাতে এখনো ঢের বাকী লিওনেল মেসির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 09:15 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এর আগেও বহুবার মেসিকে নিয়ে কথা বলেছেন ব্রাজিলের ফুটবল ঈশ্বর পেলে। নতুন করে আবারও মেসি সমালোচনায় মুখর হলেন তিনি। সাফ বলে দিলেন, অতীতের কিংবদন্তী ফুটবলারদের সমতায় পৌঁছাতে এখনো ঢের বাকী লিওনেল মেসির। পেলের মতে, অতীতের সেই কিংবদন্তী ফুটবলাররা হলেন হুয়ান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও অ্যালফ্রেডো-ডি-স্টেফ্যানো। গত দুই বছর ধরে ফিফার বর্ষসেরা পুরস্কার 'ব্যালন-ডি-আর'র মালা গলায় পরা মেসিকে বর্তমান সময়ের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। অনেকে আবার মনে করেন, সর্বকালের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে মেসি বেশ শক্ত অবস্থানেই আছেন। পেলে অবশ্য আগেই এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, "জাতীয় দলের হয়ে কোনো খেলোয়াড়ের নৈপুণ্যই বিচার করবে তিনি সেরা কিনা। সেই অর্থে আর্জেন্টিনার হয়ে মেসির তেমন কিছুই করতে পারেননি।" চিলির শীর্ষ দৈনিক 'লা তেরসেরা'কে দেয়া সাক্ষাৎকারে পেলে বলেন, "সবাই তুলনা করতে পছন্দ করে কিন্তু আমার মনে হয় মানুষজন ক্রুইফ, প্লাতিনি ও স্টেফ্যানোর কথা ভুলেই গেছে, যারা মেসির তুলনায় অনেক ভালো খেলোয়াড় ছিলেন।" এদিকে মেসির সমালোচনায় মুখর হলেও দল হিসেবে বার্সেলোনার প্রশংসা করেছেন ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ জেতানোর নায়ক পেলে। তার মতে, ২৮ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে মেসির দল বার্সেলোনার দিকেই জয়ের পাল্লাটা বেশি ভারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৫০০ ঘ.