২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার পথে ম্যান সিটি

কালোর্স তেভেজের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মঙ্গলবারের একমাত্র খেলায় স্টোক সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ের ফলে আর্সেনালকে হটিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যান সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 07:11 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালোর্স তেভেজের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মঙ্গলবারের একমাত্র খেলায় স্টোক সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ের ফলে আর্সেনালকে হটিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যান সিটি। ইপিএলের শীর্ষ তিন দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে। চতুর্থ স্থানে থাকা দলটিকে মূল পর্বে খেলতে হলে অংশ নিতে হয় 'প্লে-অফ'-এ। মৌসুমের বাকী আছে মাত্র একটি খেলা। এখন পর্যন্ত ৩৭ খেলায় ম্যান সিটির পয়েন্ট ৬৮। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৭। সামনের রোববার যদি বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে জয় পায় মানচিনির দল, তাহলে আর্সেনাল আর ফুলহ্যামের খেলার ফলাফল নিয়ে মাথা ঘামাতে হবে না তাদের। মানচিনির অধীনে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে ম্যানচেস্টারের দলটি। ইপিএলের তৃতীয় ও চতুর্থ স্থান নিয়ে হাড্ডিহাড্ডি চলছিল বেশ কিছুদিন ধরেই। এক সময় পয়েন্ট তালিকার ১৭ নম্বরে নেমে যাওয়া লিভারপুল ও এবারের চ্যাম্পিয়ন্স লিগে সবাইকে চমকে দেওয়া টটেনহ্যাম হটস্পার বারবার চোখ রাঙ্গিয়েছে ম্যান সিটিকে। কিন্তু ১৫ তারিখ লিগের ষষ্ঠ স্থানে থাকা টটেনহ্যামের কাছে পঞ্চম স্থানে থাকা লিভারপুল হেরে যাওয়ায় এবং অ্যাস্টন ভিলার কাছে আর্সেনাল নাস্তানাবুদ হওয়ায় এগিয়ে যাওয়ার সুযোগ পায় আকাশী-নীল জার্সিরা । নিজেদের মাঠে স্টোক সিটিকে সামনে পেয়ে সুযোগটির পুরো সদ্ব্যবহার করে তারা। কোচের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে বেশ কিছুদিন ধরেই সংবাদ মাধ্যমের আলোচনায় আছেন সিটি অধিনায়ক কালোর্স তেভেজ। মৌসুম শেষে সিটি ছাড়ছেন, এমন কানাঘুষাও চলছে কিছুটা। কিন্তু মাঠের তেভেজকে দেখে সেটা বোঝার উপায় কোথায়! চলতি মৌসুমে ইপিএলের ৩০ খেলায় মাঠে নামার সুযোগ পাওয়া তেভেজ মঙ্গলবার দুই গোল করে নিজের গোল সংখ্যা নিয়ে গেছেন ২১-এ। আর দিমিতের বারবেতভের সঙ্গে বসেছেন সবোর্চ্চ গোলদাতার আসনে। বুদ্ধিমত্তা আর চাতুর্য্যরে অসাধারণ প্রদর্শন করা তেভেজ খেলার প্রথম গোলটি তুলে নেন ১৫ মিনিটের সময়। ডেভিড সিলভার বাড়িয়ে দেয়া বল নিজের আয়ত্ত্বে নেন তিনি। জেমস মিলনারের সঙ্গে একবার বল আদান-প্রদান করে ঢুকে যান স্টোকের রক্ষণে। রক্ষণ পাহারাদার রায়ান শোক্রসকে বোকা বানিয়ে ফাঁকা জায়গা সৃষ্টি করেন। বাকী রইলো গোলরক্ষক থমাস সরেনসন। তার দিকে তাঁকানোর সময় কোথায় তেভেজের! 'প্লেসিং' শটে বল ততক্ষণে আশ্রয় নিয়েছে জালে। প্রথমার্ধের বাকি সময় আরও কয়েকবার স্টোকের রক্ষণে চিড় ধরিয়েছেন তেভেজ। দুভার্গ্য তার, শুধু গোলটাই পাওয়া হয়নি। ৫৩ মিনিটে হোলেওন লেসকট ম্যান সিটির পক্ষে ব্যবধান দ্বিগুন করেন। এরপর তারকা খেলোয়াড় ইডিন জোকো সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। তবে, অফসাইডের ফাঁদ এড়িয়ে সরেনসনকে একা পেয়েও গোলের সুযোগ হেলায় নষ্ট করেন তিনি। এমন 'মিস' যেন ম্যান সিটিতে তার প্রথম মৌসুমে ব্যর্থতারই সাক্ষী হয়ে রইলো। তেভেজ ম্যাজিকের তখনো বাকী। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মতো অতিক্রম হয়েছে। ৩০ গজ দূর থেকে নেয়া তার অসাধারণ ফ্রি-কিক ম্যান সিটি সমর্থকপুষ্ট দর্শক গ্যালারিকে আনন্দের বন্যায় ভাসিয়ে দেয়। হালকা বাকাঁনো শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল তুলে নেন তিনি। ১৪ তারিখ স্টোক সিটিকে হারিয়েই এফএ কাপ শিরোপা ঘরে তুলেছিলো ম্যান সিটি। সেই হারের প্রতিশোধ নেয়াতো হলেই না, উল্টো তিন গোলের হার নিয়ে বাড়ির পথ ধরলো স্টোক সিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/এসএনএল/১৩০০ ঘ.