২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্গুসনকে সতর্ক করেছে এফএ

রেফারি হাওয়ার্ড ওয়েবকে নিয়ে মন্তব্য করায় ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে সতর্ক করে দিয়েছে ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 05:48 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রেফারি হাওয়ার্ড ওয়েবকে নিয়ে মন্তব্য করায় ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে সতর্ক করে দিয়েছে ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। চেলসির বিপক্ষে ৮ মে'র খেলার দু'দিন আগে ওয়েব সম্পর্কে ফার্গুসন বলেন, "সন্দেহ নেই সেরা রেফারিই খেলা পরিচালনা করবেন।" একই সঙ্গে তিনি এ কথাও বলেন যে একটি ভুল সিদ্ধান্তই খেলার ফলাফল পাল্টে দিতে পারে। মূলত এটাই তার ভয়ের কারণ। শেষ পর্যন্ত খেলায় ২-১ গোলে জেতে ম্যান ইউ। এফএ'র বিধানে বলা হচ্ছে, খেলার আগে রেফারি ও সহকারী রেফারিদের নিয়ে সংশ্লিষ্ট দলের কোচরা কোনো মন্তব্য করতে পারবেন না। এফএ'র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "এটা বড় ধরণের আইন লঙ্ঘন না হলেও এই ধরনের মন্তব্য করা ঠিক নয়। যদিও ইতিবাচক, তারপরও তা বিধি লঙ্ঘনের সামিল।" এর আগে মার্চে এই দু'দলের খেলা শেষে রেফারি মার্টিন অ্যাটকিনসনের সমালোচনা করায় পাঁচ ম্যাচের জন্য মাঠে নিষিদ্ধ ও ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয় ফার্গুসনের। খেলায় ২-১ গোলে হারে ম্যান ইউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২৩৩০ ঘ.