২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিস্তার দলে তেভেজ নেই

আর্জেন্টিনা দল থেকে আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস তেভেজ বাদ পড়তে পারেন বলে আভাস দিয়েছেন কোচ সার্জিও বাতিস্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা দল থেকে আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস তেভেজ বাদ পড়তে পারেন বলে আভাস দিয়েছেন কোচ সার্জিও বাতিস্তা। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি জানি তেভেজ খুব ভালো খেলোয়াড়। তিনি দু'টো বিশ্বকাপ খেলেছেন। তাই তার অভিজ্ঞতাও অনেক বেশি। কিন্তু এই মুহূর্তে আমার ৯ নম্বর খেলোয়াড় হচ্ছেন লিওনেল মেসি। এছাড়া আমার হাতে গঞ্জালো হিগুইনের মতো খেলোয়াড়ও আছেন।" কোপা আমেরিকাকে সামনে রেখে মে মাসের শেষের দিকে ৩০ সদস্যের দল ঘোষণা করা হবে জানিয়ে বাতিস্তা বলেন, এরপর ৮ জুন তিনি ২২ সদস্যের দল ঘোষণা করবেন। এবারের কোপা আমেরিকার স্বাগতিক দেশ আর্জেন্টিনা ২০ জুন আলবেনিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। ওই খেলার পরই হয়তো চূড়ান্ত দল নির্বাচন করবেন বাতিস্তা। কোপা আমেরিকা চলবে ১ থেকে ২৪ জুলাই পর্যন্ত। তেভেজের ক্লাব ম্যানচেস্টার সিটি শনিবার এফএ কাপের শিরোপা জেতে। ৩৫ বছর পর এই প্রথম কোনো প্রতিযোগিতার শিরোপা ঘরে তোলে ম্যান সিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১১৮ ঘ.