ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রেপ্তারের পর ছেড়ে দেয়া হয়েছে স্কটল্যান্ডের আক্রমণভাগের খেলোয়াড় গ্যারি ও'কনোরকে। কোকেন রয়েছে সন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
২৮ বছর বয়সী আক্রমণভাগের এই খেলোয়াড়কে শনিবার সকালে স্কটল্যান্ডের পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। তবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে।
গত মাসে উভয় পক্ষের সম্মতিতে ইংল্যান্ডের দল বার্নসলের সঙ্গে চুক্তি বাতিলের পর এখন ও'কনোর কোনো দলের সঙ্গে যুক্ত নন। তিনি হিবারনিয়ান, বার্মিংহাম ও লোকোমোটিভ মস্কোয় খেলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১৭ ঘ.
bdnews24