২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জয় দিয়ে শুরু যশোরের

শারমিন আক্তার লিমার হ্যাট্রিকের সুবাদে মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বড় জয় পেয়েছে যশোর জেলা। দলটি ৫-০ গোলে হারায় রাজবাড়ী জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শারমিন আক্তার লিমার হ্যাট্রিকের সুবাদে মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বড় জয় পেয়েছে যশোর জেলা। দলটি ৫-০ গোলে হারায় রাজবাড়ী জেলাকে। যশোরের সামস-উল-হুদা স্টেডিয়ামে সোমবার উদ্বোধনী খেলায় স্বাগতিক দলের আক্রমণাত্মক ফুটবলের সামনে অসহায় আত্মসমর্পণ করে রাজবাড়ী জেলা। খেলার ৫ মিনিটেই শারমিন আক্তার লিমার গোলে এগিয়ে যায় যশোর। দশ মিনিট পর রেহানা খাতুন পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধে এ দুই গোলে এগিয়ে ছিল যশোর। দ্বিতীয়ার্ধে যশোর আরো তিনটি গোল দেয়। ৪৭ মিনিটে রেহানা খাতুন তার দ্বিতীয় গোল করে ব্যবধান আরো বাড়ান। ৬৮ ও ৭৪ মিনিটে লিমা পরপর দুই গোল করে দলের বড় জয়ই শুধু নিশ্চিত করেননি, হ্যাট্রিকও আদায় করে নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১২৬ ঘ.