২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত নাপোলি, ইন্টারের

ইতালির 'সেরি আ'তে রোববার ইন্টার মিলান ও নাপোলির খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ফলে পয়েন্ট তালিকায় ইন্টারের দ্বিতীয় ও নাপোলির তৃতীয় স্থান নিশ্চিত হওয়ায় দু'টো দলই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির 'সেরি আ'তে রোববার ইন্টার মিলান ও নাপোলির খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ফলে পয়েন্ট তালিকায় ইন্টারের দ্বিতীয় ও নাপোলির তৃতীয় স্থান নিশ্চিত হওয়ায় দু'টো দলই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে। ইন্টারের স্যামুয়েল ইতো খেলার ১৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫ ১) গোল করে খেলায় সমতা ফেরান নাপোলির হুয়ান জুনিগা। ৩৭ খেলায় ইন্টারের পয়েন্ট ৭৩। সমান খেলায় নাপোলির সংগ্রহ ৬৯। আর ৮১ পয়েন্ট নিয়ে এরই মধ্যে লিগ শিরোপা জিতে নিয়েছে এসি মিলান। সব দলেরই লিগে একটি করে খেলা বাকি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৪৫ ঘ.