ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ওয়ারী ক্লাব। দলটি টাইব্রেকারে ৫-৩ গোলে হারায় বাংলাদেশ সেনা বাহিনীকে।
মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
খেলার ৪৭ মিনিটে হাসান যুবায়ের নিলয়ের গোলে এগিয়ে যায় ওয়ারী। সেনা বাহিনীর কৃষ্ণকুমার দাস ৬৮ মিনিটে গোল শোধ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৩৯ ঘ.
bdnews24