২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইলিয়ামস বোনরা নেই

ফ্রেন্স ওপেন থেকে শুক্রবার নাম প্রত্যাহার করে নেন ভেনাস উইলয়ামস। ২৪ ঘন্টা পর ছোট বোন সেরেনা উইলিয়ামসও তাকে অনুসরণ করেন। ফলে ২০০৩ সালের পর এই প্রথম উইলিয়ামস বোনরা ছাড়াই কোনো 'গ্র্যান্ড স্লাম' হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 10:31 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রেন্স ওপেন থেকে শুক্রবার নাম প্রত্যাহার করে নেন ভেনাস উইলয়ামস। ২৪ ঘন্টা পর ছোট বোন সেরেনা উইলিয়ামসও তাকে অনুসরণ করেন। ফলে ২০০৩ সালের পর এই প্রথম উইলিয়ামস বোনরা ছাড়াই কোনো 'গ্র্যান্ড স্লাম' হতে যাচ্ছে। ২২ মে শুরু হবে এই প্রতিযোগিতা। টেনিসে উইলিয়ামস বোনদের দাপট সেই কবেই শেষ হয়ে গেছে। তারপরও গ্র্যান্ড স্লামে তাদের উপস্থিতি প্রতিযোগিতার আকর্ষণ বাড়িয়ে থাকে অনেকখানি। ৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ৩০ বছর বয়সী ভেনাস জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় পর্বের খেলায় কোর্টে নামার কয়েক মিনিটের মধ্যে চোট পান। এছাড়া হাঁটুর চোটের কারণে ২০১০ সালের শেষ ছয় মাস মাত্র একটি প্রতিযোগিতায় খেলেন তিনি। এদিকে গত বছর জুলাইয়ে চতুর্থবারের মতো উইম্বলডনের শিরোপা জেতার পর থেকে আর কোর্টেই নামতে পারেননি উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনা। ওই শিরোপা জয়ের কিছুদিন পর জার্মানির একটি রেস্তোরায় কাঁচে পা পড়ায় তার পায়ের পাতা কেটে যায়। সেখানে দু'বার অস্ত্রোপচার করা হয়। মেয়েদের টেনিসের র‌্যাঙ্কিংয়ে দুই বোনই শীর্ষে পৌঁছেছিলেন। যদিও এখন সেরেনা আছেন ১৭ নম্বরে। ভেনাস ১৯তম স্থানে। মেয়েদের এককে দু'জনে মোট 'গ্র্যান্ড স্লাম' জেতেন ২০ বার। এর মধ্যে সেরেনা জেতেন ১৩ বার। তারা আটটি বড় প্রতিযোগিতায় পরস্পরের মুখোমুখি হন। এর মধ্যে ২০০২ সালের ফ্রেন্স ওপেনের ফাইনালও রয়েছে। সেই খেলায় জেতেন সেরেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬২০ ঘ.