ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঝমাঠের খেলোয়াড় হার্নানেসের জোড়া গোলের সুবাদে শনিবার জেনোয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ল্যাৎসিও।
বাকি গোল দু'টো করেন জোসেফ বিভা ও টমাস রোচ্চি। জেনোয়ার পক্ষে দুই গোল শোধ দেন রড্রিগো পালাসিও ও অ্যান্টোনি ফ্লোরেস।
আগামী সপ্তাহে সেরি আ'তে নিজেদের শেষ খেলায় দুর্বল লেচ্চির মুখোমুখি হবে ল্যাৎসিও।
লাৎসিও ৩৭ খেলায় ৬৩ পয়েন্ট নিয়ে আছে তালিকার চতুর্থ স্থানে। দলটির চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে আছে উদিনেস। তবে এক ম্যাচ কম খেলেছে তারা। রোববার তালিকার ষষ্ঠ দল এএস রোমার (৬০ পয়েন্ট) মুখোমুখি হবে উদিনেস। তাই ল্যাৎসিওকে হটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার সুযোগ তাদেরও আছে।
এরই মধ্যে 'সেরি আ'র শিরোপা জিতে নিয়েছে এসি মিলান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৪২০ ঘ.
bdnews24