ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রানী হামিদ ৩২তম জাতীয় মহিলা দাবায় ১৮তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন।
আরলিন ডেভেলপার লিমিটেড ৩২তম জাতীয় দাবা প্রতিযোগিতায় ১১ খেলায় সাড়ে ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন তিনি।
শনিবার দিলারা জাহান নুপুরকে হারিয়ে তিন বছর পর শিরোপা পুনরুদ্ধার করেন তিনি।
৯ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন মানিকগঞ্জের নাজরানা খান ইভা। আর তৃতীয় হয়েছেন গতবারের চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জের শামীমা আক্তার লিজা। অবশ্য প্লে অব ম্যাচে তাদের স্থান নির্ধারণ হয়।
অন্যদিকে সাড়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ হয়েছেন ডেসটিনি ২০০০ লিমিটেডের শারমিন সুলতানা শিরিন এবং সাড়ে ৬ পয়েন্ট নিয়ে চট্টগ্রামের মাহমুদা হক চৌধুরী মলি পঞ্চম হয়েছেন।
এই পাঁচজন দলগত ইভেন্টে দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
ইভা তানিকে, শিরিন মনিকে, লিজা মলিকে, মাসুদা তিতলীকে হারান। অন্যদিকে রুনু ও জাকিয়া ড্র করেন।
খেলা শেষে বাংলাদেশের ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন বলেন, "বিশ্বের একমাত্র মহিলা দাবাড়
bdnews24