ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম) - বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার ঢাকা মোহামেডানের 'মিলন-মেলায়' দেশী ও বিদেশী, সাবেক ও বর্তমান ক্রীড়াবিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। যেন তিল ধারণের ঠাঁই ছিল না। কানায়-কানয় পরিপূর্ণ হয়ে ওঠে হল রুম।
লিমিডেট কোম্পানিতে রুপান্তরিত হওয়ায় মূলত এ মিলন-মেলার আয়োজন করে ঢাকা মোহামেডান।
এ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় উড়ে এসেছেন শ্রীলংকার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। ১৯৮৮ ও ১৯৯৬ সালে দুই মৌসুম তিনি ঢাকা মোহামেডানের হয়ে খেলেছিলেন। তাইতো আন্তরিকতার টানে চলে এসেছেন এ অনুষ্ঠানে যোগ দিতে।
অর্জুনা রানাতুঙ্গা যোগ দেয়ায় মোহামেডানের এ অনুষ্ঠান আরও বর্ণীল হয়ে ওঠে। রানাতুঙ্গা বলেন, "মোহামেডানের ডাকে সাড়া না দিয়ে আমি পারিনি। কারণ মোহামেডানের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। এ ক্লাবে আমি দুই মৌসুম খেলেছি।"
হকির ম্যারাডোনা খ্যাত সাবেক তরাকা শাহবাজ আহমেদও মোহামেডানের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি বলেন, "মোহামেডানে আমি খেলতে এসেছিলাম ভালোবাসার টানে। তাই মোহামেডানকে আমি আমার পরিবারের একটি অংশ মনে করি। অনুষ্ঠানে ডেকে আমাকে সম্মানিত করেছে মোহামেডান। তাদের কাছে আমি কৃতজ্ঞ।"
সাবেক রাস্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ অনুষ্ঠানে যোগ দিতে এসে বলেন, "আমি সাবেক রাষ্ট্রপতি বা রাজনীতিবিদ নয়, অনুষ্ঠানে এসেছি একজন ক্রীড়াবিদ হিসেবে। কারণ আমি জাতীয় ক্রীড়াপুরস্কার প্রাপ্ত একজন ক্রীড়াবিদ। মোহামেডানকে ধন্যবাদ তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে।"
তবে মোহামেডানে খেলে যাওয়া নাইজেরিয়ার সাবেক তারকা ফুটবল এমেকা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আসেননি।
তবে মোহামেডানের সাবেক সভাপতি মোসাদ্দেক আলী ফালু অনুষ্ঠান আয়োজন নিয়ে কিছুটা সমালোচনা করেন। তিনি বলেন, "অনুষ্ঠানটি আরও গোছানো হওয়া উচিত ছিল। অনেক সাবেক ফুটবলারের ছবি জায়ন্ট স্কিনে দেখানো হয়নি। অনুষ্ঠান আয়োজকদের এ ক্ষেত্রে আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল। কারণ মোহামেডান একটা ঐতিহ্যবাহী ক্লাব।"
ক্লাবের বর্তামান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কতুবউদ্দিন আহমেদ বলেন, "অনুষ্ঠানে যদি কোন ভুলত্র"টি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আর সব ভুলের দায় দায়িত্ব আমি নিচ্ছি।"
এছাড়া সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ আনেক ক্রীড়াবিদই মোহামেডানের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যোগ দেয়া বিদেশী ক্রীড়াবিদদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তবে মোহামেডানের এ অনুষ্ঠান সন্ধ্যা ৭ টায় শুরু হওয়ার কথা থাকলেও একঘন্টা পর শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এমএইচ/এএনএম/২২১৫ ঘ.
bdnews24