২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিজাই শীর্ষে

আরলিন ডেভেলপার লিমিটেড ৩২তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে শামীমা আক্তার লিজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরলিন ডেভেলপার লিমিটেড ৩২তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে শামীমা আক্তার লিজা। নারায়ণগঞ্জের আর্ন্তজাতিক মহিলা মাস্টার লিজা ৯ খেলা শেষে ৮ পয়েন্ট নিয়ে এককভাবে রয়েছেন শীর্ষে। তিতাস ক্লাবের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ সাড়ে ৭ পয়েন্ট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। ৭ পয়েন্ট নিয়ে তিনে আছেন নাজরানা খান ইভা। নবম রাউন্ডে বৃহস্পতিবার লিজা মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তানজিনা আক্তার তানিকে, রানী হামিদ চট্টগ্রামের মাহমুদ হক চৌধুরী মলিকে ও ইভা পাবনার আরিফা খাতুন মনিকে হারান। দিনের অন্যান্য খেলায় পাবনার রোকসানা তিতলির বিপক্ষে ডেসটিনি ২০০০ লিমিটেডের শারমিন সুলতানা শিরিন এবং বরিশালের মাসুদা বেগমের বিপক্ষে ঢাকা মেট্ট্রোপলিটন চেস ক্লাবের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা জেতেন। এছাড়া ঢাকার জাহানারা হক রুনু ও কুষ্টিয়ার দিলারা জাহান নুপুর পয়েন্ট ভাগাভাগি করেন। দশম রাউন্ডে শুক্রবার রুনু ও ইভা, তানি ও মনি, শিরিন ও লিজা, মলি ও তিতলী, মাসুদা ও রানী হামিদ এবং নুপুর ও জাকিয়া পরস্পরের বিপক্ষে খেলবেন। ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়, জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলার দাবা ফেডারেশনের দাবা কক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০১০ ঘ.