২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভাকে হারিয়ে লিজা শীর্ষে

জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতায় এককভাবে শীর্ষে উঠেছেন আন্তর্জাতিক মাস্টার নারায়ণগঞ্জের শামীমা আক্তার লিজা। মানিকগঞ্জের নাজরানা খান ইভাকে হারিয়ে শীর্ষ স্থান দখল করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতায় এককভাবে শীর্ষে উঠেছেন আন্তর্জাতিক মাস্টার নারায়ণগঞ্জের শামীমা আক্তার লিজা। মানিকগঞ্জের নাজরানা খান ইভাকে হারিয়ে শীর্ষ স্থান দখল করেন তিনি। লিজার পয়েন্ট ৮ খেলায় ৭। সাড়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিক মাস্টার তিতাস ক্লাবের রানী হামিদ। তিনি হারান ডেসটিনির শারমিন সুলতানা শিরিনকে। ৬ পয়েন্ট নিয়ে ইভা আছেন তৃতীয় স্থানে। জাতীয় ক্রীড়া পরিষদে বুধবার অষ্টম পর্বের অন্যান্য খেলায় ঢাকার জাহানারা হক রুনু পাবনার আরিফা খাতুন মনিকে ও কুষ্টিয়ার দিলারা জাহান নুপুর বরিশালের মাসুদা বেগমকে হারান। এছাড়া মলি ও মহিলা ফিদে মাস্টার ঢাকা মেট্ট্রোপলিটন চেস ক্লাবের জাকিয়া সুলতানা এবং মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তানজিনা আক্তার তানি ও পাবনার রোকসানা তিতলী পয়েন্ট ভাগাভাগি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২২৭ ঘ.