২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে আত্মঘাতী গোলে টটেনহ্যাম হটস্পার মঙ্গলবার হেরে গেছে ম্যানচেস্টার সিটির কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 08:11 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে আত্মঘাতী গোলে টটেনহ্যাম হটস্পার মঙ্গলবার হেরে গেছে ম্যানচেস্টার সিটির কাছে। টটেনহ্যামের আক্রমণভাগের খেলোয়াড় পিটার ক্রাউচ নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন খেলার ৩০ মিনিটে। ১-০ গোলের এই জয়ের ফলে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানের পাশাপাশি প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করলো ম্যান সিটি। ৩৬ খেলায় ম্যান সিটির পয়েন্ট ৬৫। সমান খেলায় ৭৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭০ পয়েন্ট নিয়ে চেলসি দ্বিতীয় ও ৬৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে তৃতীয় স্থানে। ২০০৮ সালে প্রায় ডুবতে বসা ম্যান সিটিকে কিনে নেন আবু ধাবির এক ব্যবসায়ী। এরপর ক্লাবটির প্রধান লক্ষ্যগুলোর একটি নির্ধারণ করা হয় চ্যাম্পিয়ন্স লিগে খেলা। এদিকে 'এফএ কাপ'র ফাইনালে শনিবার স্টোক সিটির সঙ্গে খেলবে ম্যান সিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৩৪০ ঘ.