২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। এ জয়ের ফলে তালিকায় চতুর্থ স্থানের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করলো ম্যাচ সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। এ জয়ের ফলে তালিকায় চতুর্থ স্থানের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করলো ম্যাচ সিটি। যদিও খেলার একমাত্র গোলটি ছিলো আত্মঘাতি। টটেনহ্যামের আক্রমণভাগের খেলোয়াড় পিটার ক্রুচ নিজেদের জালেই বল জড়িয়ে দেন। যদিও গত মে মাসে এই পিটারের একমাত্র গোলেই ম্যান সিটিকে হটিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছিলো টটেনহ্যাম। ৩৬ খেলায় ম্যান সিটির পয়েন্ট ৬৫। সমান খেলায় ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ১ পয়েন্ট পেলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে ম্যান ইউর। চেলসি ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ও ৬৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল তৃতীয় স্থানে। ২০০৮ সালে প্রায় ডুবতে বসা ম্যান সিটিকে আবু ধাবির এক ব্যবসায়ী কিনে নেন। তার পর ক্লাবটির প্রধান লক্ষ্য গুলোর একটি ছিলো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারা। যেটা এতদিনে সম্ভব হয়েছে। এদিকে 'এফএ কাপ'র ফাইনালে শনিবার স্টোক সিটির মুখোমুখি হবে ম্যান সিটি। চ্যাম্পিয়ন হয়ে ৩৫ বছরের শিরোপা খরা কাটাতে উদগ্রিব রবার্তো মানচিনি শিষ্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৩৪০ ঘ.