ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম) - শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হবে।
আগামী সেপ্টেম্বরে শুরু হবে এ প্রতিযোগিতা।
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে এক সভায় এ সিন্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এই প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহায়তা দেবে শিক্ষা মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এমএইচ/টিআর/২৩২৯ ঘ.
bdnews24