ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় মঙ্গলবার জিতেছে বাংলাদেশ পুলিশ ও ওয়ারী ক্লাব।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় প্রিন্সের তিন গোলের সুবাদে বাংলাদেশ পুলিশ ৪-১ গোলে রামপুরা ক্রীড়া চক্রকে হারায়।
প্রিন্স ফিল্ড আক্রমণ থেকে দু'টো ও পেনাল্টি কর্নার থেকে একটি গোল করেন। অন্য গোলটি দেন রানা।
আর রামপুরার পক্ষে একমাত্র গোলটি করেন জুয়েল।
দিনের দ্বিতীয় খেলায় ওয়ারী ক্লাব ৩-২ গোলে হারায় বাংলাদেশ সেনা বাহিনীকে। ওয়ারীর পক্ষে হাসান যুবায়ের নিলয় ২টি ও গোলাম মোস্তফা মানিক একটি গোল করেন।
আর সেনা বাহিনীর পক্ষে দু'টো গোল দেন সাব্বির হোসেন রানা ও কৃষ্ণ কুমার দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩১৬ ঘ.
bdnews24