২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুন্ডেসলিগা তারকা শাহীন রিয়ালে

বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন দলের উঠতি তারকা নূরি শাহীন। রিয়ালের সরকারী কোচ আইতোর কারাঙ্কা এ কথা নিশ্চিত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 10:00 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন দলের উঠতি তারকা নূরি শাহীন। রিয়ালের সরকারী কোচ আইতোর কারাঙ্কা এ কথা নিশ্চিত করেন। ২২ বছর বয়সী শাহীন বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে এ মৌসুমে চমৎকার খেলেছেন। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বুন্ডেসলিগায় গোল করার রেকর্ডও আছে মাঝমাঠের এই খেলোয়াড়ের। শাহীন সোমবার নিজেই জানান, তিনি এই গ্রীষ্মে হোসে মরিনহোর দলে যোগ দিচ্ছেন। ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ছয় বছরের জন্য তিনি রিয়ালের সঙ্গে চুক্তি করেছেন। শাহীন মাত্র ১১ বছর বয়সে জার্মানির দলটিতে যোগ দেন। দলের হয়ে প্রথম মাঠে নামেন ২০০৫ সালে ১৬ বছর বয়সে। কারাঙ্কা বলেন, "বুন্ডেসলিগায় শাহীন তার সামর্থ্য মেলে ধরতে পেরেছেন। আমরা তার কাছ থেকে বড় কিছু পাওয়ার অপেক্ষায় আছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৫২৩ ঘ.