২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ বাহিনী জিতেছে ৯ গোলে

স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় বাংলাদেশ নৌ বাহিনী ১০-১ গোলে হারিয়েছে আরমানিটোলা জুনিয়র দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 05:42 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় বাংলাদেশ নৌ বাহিনী ১০-১ গোলে হারিয়েছে আরমানিটোলা জুনিয়র দলকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নৌ বাহিনীর পক্ষে ৩ গোল দেন বেলাল। এছাড়া রিমন ও শিহাব গোল করেন দু'টো করে। খেলার ৯ মিনিটে বেলাল নৌ বাহিনীর পক্ষে প্রথম গোল করেন। পরে ১৭ ও ৫২ মিনিটে তিনি আরো দু'টো গোল দেন। খেলার ১১ ও ৩২ মিনিটে ফিল্ড আক্রমণ থেকে দু'টো গোল করেন রিমন। শিহাব তার গোল দু'টো করেন খেলার ১৮ ও ৫৪ মিনিটে। এছাড়া সোহাগ, মর্তুজা ও ইয়াকুব একটা করে দেন। আরমানিটোলার পক্ষে একমাত্র গোলটি করেন রাকীব । দিনের অপর খেলাটি মাঠে গড়ায়নি। বাংলাদেশ বিমান বাহিনী খেলতে অস্বীকার করলে প্রতিপক্ষ সাধারণ বীমাকে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩২৬ ঘ.