২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা ছেড়ে ইন্টারে যাচ্ছেন না গার্দিওলা

বার্সেলোনা ছেড়ে ইতালির ক্লাব ইন্টার মিলানে যাওয়ার গুজবে পানি ঢেলে দিয়েছেন পেপ গর্দিওলা নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 10:00 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনা ছেড়ে ইতালির ক্লাব ইন্টার মিলানে যাওয়ার গুজবে পানি ঢেলে দিয়েছেন পেপ গর্দিওলা নিজেই। 'লা জাজ্জেত্তা দেল স্পোর্ট'-এ গার্দিওলা বলেন, "বার্সেলোনার সঙ্গে আমার চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। ইন্টার খুবই ভালো ক্লাব। কিন্তু আমি আমার বর্তমান ক্লাবে আরো একটি মৌসুম থাকতে চাই।" "এছাড়া বার্সেলোনার প্রেসিডেন্ট সান্দ্রো রাসেলের সঙ্গে আলোচনা না করে আমি কখনই কোনো সিদ্ধান্ত নেব না," সাফ জানিয়ে দেন তিনি। যদিও এই মৌসুমের শুরুতে গার্দিওলা বলেছিলেন, বার্সার সঙ্গে সম্পর্কের শেষ পর্যায়ে রয়েছেন তিনি। তবে এখন সাফল্যে ভরা এক মৌসুম কাটাচ্ছেন তিনি। তাই হয়তো ২০১২ সাল পর্যন্ত তিনি তার চুক্তির মেয়াদ বাড়াতে চান। ৪০ বছর বয়সী গার্দিওলার প্রতি শুধু ইন্টারই নয়, এসএ রোমারও নজর রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯১৩ ঘ.