ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক মাস্টার হয়েছেন ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল ও মহিলা ফিদে মাস্টার শামিমা আক্তার লিজা।
গত মার্চে এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে তারা আর্ন্তজাতিক মাস্টারের জন্য প্রয়োজনীয় নর্ম অর্জন করেন। বিশ্ব দাবা ফেডারেশন বৃহষ্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের এই স্বীকৃতি দেয়।
মহিলা দাবায় শীর্ষে ইভা
জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ পর্ব শেষে নাজরানা খান ইভা ৩.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষস্থানে উঠে এসেছেন।
জাতীয় ক্রীড়া পরিষদে শুক্রবার ইভা কুষ্টিয়ার দিলারা জাহান নুপুরকে হারিয়ে শীর্ষস্থান দখল করেন।
আর বর্তমান চ্যাম্পিয়ন আন্তজাতিক মহিলা মাস্টার শামিমা আক্তার লিজাকে হারিয়ে শিরোপার দৌড়ে ফিরে এসেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার তিতাস ক্লাবের রানী হামিদ। লিজা, রানী হামিদ ও শিরিন, এই তিনজনই ৩ পয়েন্ট করে নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৩৮ ঘ.
bdnews24