২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ ম্যাচ নিষিদ্ধ মরিনহো

শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর কাঁধে শাস্তির বোঝা চাপিয়ে দিল ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ইউইএফএ)। আপত্তিকর মন্তব্য করায় পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর কাঁধে শাস্তির বোঝা চাপিয়ে দিল ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ইউইএফএ)। আপত্তিকর মন্তব্য করায় পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। এর আগে স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদনে বলেছিল, সাত ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন দলের পর্তুগালের এই কোচ। রিয়াল মাদ্রিদ অবশ্য শাস্তির এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে, এ রায়ের বিরুদ্ধে আপিল করবে তারা। মরিনহো-গল্প শুরু ২৭ মে। ওই দিন বার্সেলোনার বিপক্ষে নিজেদের মাঠে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের খেলায় রিয়াল হার মানে ২-০ গোলে। রক্ষণভাগের খেলোয়াড় পেপেকে সরাসরি লালকার্ড দেখানোর ফলেই রিয়াল হেরেছে, খেলা শেষে এই দাবি করেন স্বঘোষিত 'স্পেশাল-ওয়ান' মরিনহো। রাগে ক্ষোভে ফেটে পড়া মরিনহো খেলা শেষে এক সংবাদ সম্মেলনে আঙ্গুল তোলেন ইউইফএ'র দিকে। লাগামহীন কথাবার্তার এক পর্যায়ে বলে বসেন, "বার্সাকে হারানো সম্ভব নয়। কারণ ইউইফএ'র সাহায্যের হাত সব সময় বার্সার দিকে বাড়ানো থাকে।" স্বাভাবিকভাবেই ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা তার এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি। ধারণা করা হয়েছিল, মরিনহোর ভাগ্যে বড় শাস্তি অপেক্ষা করছে। তবে শেষ পর্যন্ত মরিনহোর কপালে জুটলো পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৪৬ ঘ.