২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা দাবায় যুগ্মভাবে শীর্ষে লিজা ও জাকিয়া

আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ও মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা টানা দ্বিতীয় জয় পেয়ে জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতায় যুগ্মভাবে শীর্ষ স্থানে উঠে এসেছেন। দু'জনের পয়েন্টই ২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ও মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা টানা দ্বিতীয় জয় পেয়ে জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতায় যুগ্মভাবে শীর্ষ স্থানে উঠে এসেছেন। দু'জনের পয়েন্টই ২। এদিকে প্রথম দিন হারলেও এদিন জিতেছেন আরেক আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ। তিতাস ক্লাবের জাহানারা হক রুনুকে হারিয়েছেন তিনি। রাণী হামিদের পয়েন্ট ১.৫। জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে বুধবার দ্বিতীয় দিনের খেলায় লিজা কুষ্টিয়ার দিলারা জাহান নুপুরকে, জাকিয়া পাবনার রোকসানা তিতলীকে, বরিশালের মাসুদা বেগম পাবনার আরিফা খাতুন মনিকে ও ডেসটিনি ২০০০ লিমিটেডের শারমিন সুলতানা শিরিন হারিয়েছেন মতিঝিল গর্ভমেন্ট গার্লস হাই স্কুলের তানজিনা আক্তার তানিকে। মানিকগঞ্জের নাজরানা খান ইভা ও চট্টগ্রামের মাহমুদা হক চৌধুরী মলি পয়েন্ট ভাগাভাগি করেন। বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডে শিরিন ও রুনু, মলি ও তানি, মাসুদা ও ইভা, নুপুর ও মনি, জাকিয়া ও লিজা এবং রাণী হামিদ ও তিতলী একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। ম্যাচগুলো দুপুর ২টায় জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলার দাবা ফেডারেশন কার্যালয়ে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১০৪ ঘ.