২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে বিদায় করে ফাইনালে বার্সা

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজের মাঠে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফাইনালে উঠেছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথম লেগে ২-০ গোলের জয় থাকায় ৩-১ গোলের অগ্রগামীতায় বার্সেলোনা জায়গা করে নিয়েছে ওয়েম্বলির ফাইনালে। ৫৪ মিনিটে পেড্রোর গোলে এগিয়ে যায় বার্সা। ৬৪ মিনিটে মার্সেলো সেই গোল শোধ করে দিলে খেলায় উত্তেজনা ফিরে আসে। কিন্তু, এরপর আর কোনো পক্ষই গোল আদায় করতে না পারায় ১-১ গোলে ড্র নিয়ে সহজেই ফাইনালে পৌছে যায় পেপ গার্দিওলার দল। ১৮ দিনের মধ্যে চার 'এল-ক্লাসিকো'র শেষ ম্যাচটি ছিল মঙ্গলবার। গত সপ্তাহের বুধবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নেব্যু ২-০ গোলে হারার পর এক গাদা অভিযোগ নিয়ে ইউয়েফার দরবারে হাজির হয়েছিল রিয়াল মাদ্রিদ। চুপ করে থাকেনি বার্সাও। মাঠের লড়াইয়ের চাইতে মাঠের বাইরের লড়াইয়ে মনোযোগ ছিল দু'দলেরই। বাইরের লড়াইয়ে বার্সারই জয় হয়েছে। ইউয়েফা নাকচ করেছে সব অভিযোগ। এবার মাঠের লড়াই জিতে বার্সা প্রমাণ করলো তারাই শ্রেয়তর দল। পুরো ম্যাচটিকে তিনভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে পড়বে বার্সার অনিন্দ্য সুন্দর ফুটবল। যেখানে প্রথমার্ধের পুরোটা সময় জুড়ে ধ্র"পদি ফুটবল নিয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছে তারা। দ্বিতীয় ভাগে পড়বে রিয়াল মাদ্রিদ। সেই সময়ের স্থায়িত্বকাল দ্বিতীয়ার্ধের প্রথম ২০ মিনিট। ওই সময় মরিনহোর দল খেলেছে স্বাভাবিক ফুটবল। মনে হচ্ছিল ২০ এপ্রিলের রিয়াল ফিরে এসেছে, যারা ওই দিন কিংস কাপের ফাইনালে বার্সাকে হারিয়ে ১৮ বছর পর শিরোপা ঘরে তুলেছিল। আর শেষ ২৫ মিনিট যাবে বার্সার দখলে যারা মাঠের ফুটবলটাকে নষ্ট করেছে। খেলার ফলাফল তখন ১-১ । ওয়েম্বলির ২৮ মের ফাইনাল চোখের সামনে জ্বলজ্বল করছে । তাই আক্রমণের চেয়ে সময়ক্ষেপণের দিকেই মনোযোগ ছিল তাদের। বার বার পড়ে গিয়ে ফাউল আদায় করেছে তারা। আর প্রতিটা ফ্রি-কিক নিতে সময় নষ্ট করেছে কমপক্ষে ১ থেকে ২ মিনিট । শেষ ২৫ মিনিট বাদে দিলে এ বছরের শেষ 'এল-ক্লাসিকো'তে সুন্দর ফুটবলের দেখা মিলেছে। প্রথম দিকে দু'দল সমান তালে লড়লেও রিয়াল পিছিয়ে ছিল তাদের আক্রমণভাগের দূর্বলতার কারণে। রোনালদো, হিগুয়াইন, কাকা ও অ্যাঞ্জেল-ডি-মারিয়ার সমন্বয়ে গড়া রিয়াল আক্রমণভাগকে রক্ষণে ঢুকতেই দিচ্ছিল না বার্সেলোনা। তবে বার্সা তাদের ঝলক দেখিয়েছে ৩২ থেকে ৩৮ মিনিট। এ ছয় মিনিটে তারা আঙ্গুল দিয়ে দেখিয়েছে ফুটবল কিভাবে খেলতে হয়। আর ইকার ক্যাসিয়াস আবারও প্রমাণ করেছেন, কেন তাকে বিশ্বের এক নাম্বার গোলরক্ষক বলা হয়। কমপক্ষে নিশ্চিত তিনটি গোল 'সেভ' করেন তিনি। প্রথমার্ধ শেষে পরিসংখ্যান বলছিল, রিয়ালের গোলপোস্টে বার্সা ৭টি শট নিলেও রিয়াল এক বারের জন্যেও বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেসকে পরীক্ষায় ফেলতে পারেনি! মরিনহো মাঠেই আসেননি। হয়তো গত এক সপ্তাহের কাদা ছোড়াছুড়িতে বিরক্ত হয়েই তার এ নিরব প্রতিবাদ। তবে আসলেও ডাগআউটে বসা হতো না তার। আগের খেলায় লাল কার্ড হজম করায় গ্যালারীতে বসেই খেলা দেখতে হতো তাকে। সেই যাই হোক, দ্বিতীয়ার্ধের রিয়াল তাদের চেনা রূপে ফেরে। উপর-নিচ দৌড়াদৌড়ি করে রোনালদো তখন নেতৃত্ব দেন রিয়ালকে। কিন্তু, কাকা আর হিগুইনের ব্যর্থতায় আক্রমণগুলো পূর্ণতা পাচ্ছিল না। এর মাঝে রোনালদোর পাসে একবার গোলই করেন বসেন হিগুয়াইন। কিন্তু, ফাউল যায় বার্সালোনার পক্ষে। অথচ টিভি রিপ্লে বলছে, রোনালদো নয়, বরং তিনি ফাউলের শিকার হয়েছেন। ছন্দ ফিরেছে দেখে ২ গোল ফেরত দিতে মরিয়া রিয়াল খেলায়ই করেনি রক্ষণ অরক্ষিত হয়ে পড়েছে। তারই ফলশ্র"তিতে বার্সার পাল্টা আক্রমণ। চোট কাটিয়ে ফেরা ইনিয়েস্তা পাঁচ জন রিয়াল খেলোয়াড়েও মধ্যেও ঠিকই ফাঁক খুঁজে পেলেন। এমনই রক্ষণ চেরা 'পাস' দিলেন, যা থেকে গোল না করলে পেড্রোর পাপই হতো। ক্যাসিয়াসকে একা পেয়ে গোল করে উপস্থিত প্রায় ৯৬ হাজার বার্সা সমর্থককে আনন্দে ভাসান তিনি। দল এগিয়ে যায় ১-০ গোলে। আর ৩-০ গোলে অগ্রগামীতায় বার্সার ফাইনাল তখন নিশ্চিত। নি