২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র-ই ফাইনালে তুললো বার্সেলোনাকে

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজের মাঠে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফাইনালে উঠেছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 04:24 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

বার্সেলোনা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজের মাঠে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফাইনালে উঠেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতের এ খেলার দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৫৪ মিনিটে পেদ্রোর গোল করে বার্সেলোনাকে এগিয়ে দিলেও ১০ মিনিটের মধ্যেই তার শোধ করেন মার্সেলো। রিয়াল স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনের একটি শট জালের ঠিকানা খুঁজে পেলেও এর আগেই ফাউলের কারণে বাতিল হয় তা। সেমিফাইনালের আগের লেগে রিয়ালকে ২-০ গোলে হারিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০১০ ঘ.