২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুন্ডেসলিগার শিরোপা বুরুশিয়া ডর্টমুন্ডের ঘরে

শেষ পর্যন্ত লেভারকুসেন, বায়ার্ন মিউনিখ, হ্যামবার্গ, ওয়েডার ব্রেমেন, শালকের মতো দলগুলোতে টপকে জার্মান লিগ বুন্ডেসলিগার শিরোপা চতুর্থবারের মতো ঘরে তুলেছে বুরুশিয়া ডর্টমুন্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত লেভারকুসেন, বায়ার্ন মিউনিখ, হ্যামবার্গ, ওয়েডার ব্রেমেন, শালকের মতো দলগুলোতে টপকে জার্মান লিগ বুন্ডেসলিগার শিরোপা চতুর্থবারের মতো ঘরে তুলেছে বুরুশিয়া ডর্টমুন্ড। শনিবার নুরেনবার্গকে ২-০ গোলে হারিয়ে দুই খেলা বাকী থাকতেই শিরোপা জয় নিশ্চিত করেছে দলটি। দ্বিতীয় স্থানে থাকা লেভারকুসেন ২-০ গোলে হেরেছে এফসি ক্লোনের কাছে। লিগের বাকী দুই খেলায় ৮ পয়েন্টের ব্যবধান ঘোচানো সম্ভব নয় বলে শনিবারই শিরোপা জয়ের আনন্দ করেছে বুরুশিয়া। অপর দিকে, মর্যাদার লড়াইয়ে বায়ার্ন মিউনিখ ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নেয়া শালকে ০৪ কে। নুরেনবার্গের বিপক্ষে বুরুশিয়ার হয়ে গোল দুটি করেন লুকাস ব্যারিওস ও রবার্ট লেওয়ানদোস্কি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৫৪৫ ঘ.