ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার্বিয়া ওপেন টেনিসের ফাইনালে পৌঁছেছেন দেশটির সেরা খেলোয়াড় নোভাক জকোভিচ। সেখানে তিনি মুখোমুখি হবেন স্পেনের ফিলিচিয়ানো লোপেজের।
শনিবারের সেমিফাইনালে স্বদেশী জাঙ্কো থিপসারেভিচ চোটের কারণে নিজের নাম প্রত্যাহার করে নেন। ফলে জকোভিচকে বিজয়ী ঘোষণা করা হয়।
আর লোপেজ ইতালির ফিলিপ্প ভলান্দ্রিকে ৭-৬ (৩) ও ৬-২ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন।
ফাইনাল খেলা হবে রোববার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬০৫ ঘ.
bdnews24