ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় শনিবার হেরেছে শিরাপা লড়াইয়ে থাকা দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ ৩-২ গোলে হেরেছে রিয়াল জারাগোজার কাছে। আর বার্সা ২-১ গোলে পরাজয় স্বীকার করেছে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
বার্সা মাঠে নামার আগেই রিয়াল মাদ্রিদের হারের খবর জেনে গিয়েছিল। তাই সোসিয়েদাদের বিপক্ষে জিতলে তাদের 'লা লিগা' শিরোপা নিশ্চিত হয় যেতো। কিন্তু, মেসি শিবিরকে চমকে দিয়ে পিছিয়ে পড়া সোসিয়েদাদ শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে অঘটনেরই জন্ম দেয়।
১৯৭৯-৮০ মৌসুমে টানা ৩২ খেলায় হারের মুখ দেখেনি রিয়াল সোসিয়েদাদ। বার্সা চলতি মৌসুমে প্রায় ছুঁয়ে ফেলেছিল তাদের রেকর্ড। কিন্তু, সেই সোসিয়েদাদই বার্সাকে হারিয়ে নিজেদের রেকর্ড অক্ষুণ
bdnews24