২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের আনতে বেক্সিমকোর সঙ্গে বাফুফের চুক্তি

ঢাকায় মেসিদের প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজনে বেক্সিমকো গ্র"পের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় মেসিদের প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজনে বেক্সিমকো গ্র"পের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দলের ম্যাচ আয়োজনে তারা বাফুফের সঙ্গে পার্টনার হিসেবে থাকবে। ম্যাচটি আয়োজনে 'যত টাকা' খরচ হবে তার ব্যয়ভার বহন করবে বেক্সিমকো গ্র"প। শনিবার বাফুফের ভবনে এক সংবাদ সম্মেলনে সভাপতি কাজী সালাউদ্দিন ও বেক্সিমকো গ্র"পের পরিচালক শায়ান রহমান দু'পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি হয়েছে ভারতের সেলিব্রেটি গ্র"পের সঙ্গেও। আর্জেন্টিনা ও নাইজেরিয়াকে বাংলাদেশে আনায় মধ্যস্থতা করছে গ্র"পটি। সেলিব্রেটি গ্র"পের প্রধান নির্বাহী কর্মকর্তা ধরম দত্ত এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে চুক্তির শর্ত বা অর্থের অংক প্রকাশ করা হয়নি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, "নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতেই আমাদের এ আয়োজন। আমরা আশা করছি এর মাধ্যমে ফুটলকে নিয়ে একটা উম্মাদনা তৈরি হবে। ফুটবল ফিরে পাবে তার হারানো গৌরব।" বেক্সিমকো গ্র"পের পরিচালক শায়ান রহমান বলেন, "অনেকদিন ধরেই আমরা বাংলাদেশের খেলাধুলার সঙ্গে জড়িত। আর ফুটবলের পাশে দাঁড়ানো একটা দায়িত্ব্- সে বিবেচনায় আর্জেন্টিানার সঙ্গে নাইজেরিয়ার খেলাটি আয়োজনে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।" ৩ সেপ্টেম্বর আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দল ঢাকায় এসে পৌঁছবে এবং ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে নামবে দল দুটি। আগামী ২ সেপ্টেম্বর ভারতের কলকতায় আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দল একটি প্রদর্শনী ম্যাচ খেলবে। তারই সূত্রধরে বাফুফে এ দুটি দলকে ঢাকায় আনার সিন্ধান্ত নেয়। সংবাদ সম্মেলনে বাফুফে ও বেক্সিমকোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/১৮১২ ঘ.