২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব ভুলে লিগে মনোযোগ গার্দিওলার

নোংরা কাদা ছোড়াছুড়ি চলছে বেশ কয়েকদিন ধরে। রিয়াল মাদ্রিদ দোষারোপ করছে বার্সেলোনাকে। আর বার্সাও একবিন্দু ছাড় দিতে রাজি নয় মরিনহোর দলকে। কথার লড়াইয়ে ক্লান্ত বার্সা কোচ পেপ গার্দিওলা এখন সব ভুলে লা লিগায় মনোযোগ দিতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোংরা কাদা ছোড়াছুড়ি চলছে বেশ কয়েকদিন ধরে। রিয়াল মাদ্রিদ দোষারোপ করছে বার্সেলোনাকে। আর বার্সাও একবিন্দু ছাড় দিতে রাজি নয় মরিনহোর দলকে। কথার লড়াইয়ে ক্লান্ত বার্সা কোচ পেপ গার্দিওলা এখন সব ভুলে লা লিগায় মনোযোগ দিতে চান। গত সপ্তাহের বুধবার শুরু হয় বার্সা-রিয়াল কথার লড়াই। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম খেলায় রিয়ালের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে বাড়ি ফেরে বার্সা। কিন্তু, রেফারির বাজে সিদ্ধান্তের স্বীকার হয়েছেন বলে খেলা পরবর্তী পরিস্থিতি গরম করে তোলেন রিয়াল কোচ হোসে মরিনহো। একে একে দু'দলের তারকা খেলোয়াড়রাও শামিল হন কথার লড়াইয়ে। মাঠের হাতাহাতি শেষ পর্যন্ত মাঠের বাইরেও জায়গা পায়। পেপ গার্দিওলার কাছে এখন এইসব অর্থহীন মনে হচ্ছে। শেষ পর্যন্ত তিনি বলেই ফেললেন, লা লিগার শিরোপা ধরে রাখার দিকেই পূর্ণ মনোযোগ দিতে চান তিনি। শনিবার রাতে লা লিগার খেলায় রিয়াল সোসিয়াদের বিপক্ষে মুখোমুখি হবে বার্সা। সেই প্রসঙ্গে টেনে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ' যদি আমরা আগামীকাল (শনিবার) জিততে পারি, তাহলে শিরোপার দিকে দ্বিতীয় ধাপ এগিয়ে যাব। আমার ফুটবল খেলতে খেলতে ক্লান্ত, কিন্তু জয়ের দিকেই আমাদের পূর্ণ মনোযোগ থাকবে।' 'বুধবার কী হয়েছিল, তা নিয়ে কথা বলতে আর আগ্রহী নই। লিগে খেলতে মাঠে নামছি আমরা। যদি জিততে পারি, লা লিগার শিরোপা অনেকটাই হাতে চলে আসবে।' গার্দিওলার কাছে মনে হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথার লড়াইয়ে তার দলের ছেলেদের মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে। হয়তো এর ফলে লা লিগায় অঘটনেরও শিকার হতে পারে বার্সা। তাই কোনো ঝুঁকি নিতে রাজি নন তিনি। ' মৌসুমের গুরুত্বপূর্ণ একটি শিরোপার (লা লিগা) জন্য লড়ছি আমরা। শনিবারের খেলা ভাগ্য গড়ে দিতে পারে। মনোযোগের ব্যাঘাত ঘটবে, এমন কোনো কিছুর প্রতি আগ্রহ নেই আমার । মাদ্রিদ নিশ্চয় বিন্দুমাত্র ছাড় দেবে না। তারাও জিতবে শনিবার। তাই আমাদের জিততেই হবে। শনিবার বাংলাদেশ সময় রাত ১২টায় বার্সা মুখোমুখি হবে রিয়াল সোসিয়াদের। আর রাত ১০টায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল জারাগোজা। দুটি খেলাই টেন অ্যাকশন স