২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে খাটো করে দেখার সুযোগ নেই: গর্দিওয়ালা

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বে রিয়াল মাদ্রিদের মাঠে দুই গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোন। তাই নিজেদের মাঠে দ্বিতীয় পর্বে ম্যাচে এগিয়ে থাকবে পেপ গর্দিওয়ালার দল। তারপরও গর্দিওয়ালা বলেন, রিয়ালকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 08:58 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বে রিয়াল মাদ্রিদের মাঠে দুই গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোন। তাই নিজেদের মাঠে দ্বিতীয় পর্বে ম্যাচে এগিয়ে থাকবে পেপ গর্দিওয়ালার দল। তারপরও গর্দিওয়ালা বলেন, রিয়ালকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। গর্দিওয়ালা বলেন, "এটা ঠিক যে আমরা ফাইনাল থেকে মাত্র এক পা দূরে। কিন্তু মনে রাখতে হবে আমরা এখনো ফাইনালে পৌঁছাতে পারিনি। রিয়াল মাদ্রিদ দল হিসেবে অসাধারণ। তারা যে কোনো কিছু করার ক্ষমতা রাখে। তাই আমরা কোনোভাবেই তাদের খাটো করে দেখছি না।" বুধবারের ম্যাচে মেসির জোড়া গোলে ২-০ তে রিয়াল মাদ্রিদকে হারায় বার্সেলোনা। ম্যাচ জয়ে দারুণ খুশি গর্দিওয়ালা বলেন, নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রেখে এদিন আমরা সত্যিই দারুণ ফুটবল খেলেছি। 'কোপা দেল রে' ফাইনালে আমরা যে ভুলগুলো করেছিলাম এদিন তা শুধরে নিতে পেরেছি। আমি আমার ছেলেদের ওপর খুবই খুশি। বার্নাব্যুতে ওই দিন রেফারি তিনটি লাল কার্ড দেখিয়েছেন। যার প্রথমটি পেয়েছেন রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় পেপে। দানি আলভেসকে অবৈধভাবে বাঁধা দিলে রেফারি তাকে লাল কার্ড দেখান। আর ওই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। ফলস্বরূপ না খেলেও লাল কার্ড দেখেন বার্সার দ্বিতীয় গোলরক্ষক হোসে ম্যানুয়েল। রিয়াল কোচ হোসে মরিনহোকেও লাল কার্ড দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৩২০ ঘ.