মাদ্রিদ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিওনেল মেসির জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান্স লিগের ফাইনালের ওঠার পথে এগিয়ে গেলো বার্সেলোনা।
বুধবার রাতের এ খেলায় দুটি গোলই আসে খেলার শেষ ভাগে। ৭৬ মিনিটে প্রথম এবং ৮৭ মিনিটে দ্বিতীয় গোল করেন মেসি। এ নিয়ে গত ১১ খেলায় ১১টি গোল হলো তার, যাকে এ মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় মানেন অনেকে।
দুই দলের অগোছালো খেলায় প্রধমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। গুরুত্বপূর্ণ এ খেলায় শুরু থেকেই মাথা গরম করে খেলতে দেখা যায় উভয় দলের খেলোয়াড়দেরই। অনেকগুলো হলুদ কার্ডের পাশাপাশি তাই একটি লাল কার্ডও দেখাতে হয় রেফারি ডাব্লিও স্ট্রার্ককে। না খেলেও লাল কার্ড দেখেন বার্সার দ্বিতীয় গোলরক্ষক হোসে ম্যানুয়েল পিন্টো।
প্রথমার্ধের ১০ মিনিটে একটি গোলের সুযোগ পেয়েছিলো বার্সেলোনা, তবে তা পোস্টে যায়নি। শেষ মিনিটে রিয়ালের পরপর দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক ভালদেস। সামনে অধিনায়ক কার্লোস পুয়োল ও জেরাড পিকে থাকায় খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি ভালদেসকে।
প্রথম ৪৫ মিনিটে বলতে গেলে এ দুটোই আক্রমণ। মাঝে একবার মারামারি উপক্রমও হয়েছিলো। রিয়ালের ক্রিশ্চিয়ানো রোনালদোকে খুঁজেই পাওয়া যায়নি। বলা যায়, নি
bdnews24