২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা-রিয়াল মহাযুদ্ধ নম্বর তিন

চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারের খেলায় বুধবার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল চায় ইতিহাসের পুনরাবৃত্তি হোক। আর বার্সার জন্য এটা প্রতিশোধের মিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারের খেলায় বুধবার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল চায় ইতিহাসের পুনরাবৃত্তি হোক। আর বার্সার জন্য এটা প্রতিশোধের মিশন। অবশ্য রিয়াল-বার্সা 'এল-ক্লাসিকো'র চেয়ে এই ম্যাচে বেশি গুরুত্ব পাচ্ছে মরিনহো-বার্সা ইতিহাস। গত কয়েক বছর স্বপ্নের ফুটবল খেলা বার্সেলোনা বার বার মুখ থুবড়ে পড়েছে হোসে মরিনহোর সামনে। ইতিহাস ঘাঁটতে বেশি দূর যেতে হবে না, গত বছরের চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের ফলাফলে একবার চোখ বোলালেই চলবে। সেইবার হোসে মরিনহোর ইন্টার বিদায় করেছিল তখনকার চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। ইন্টারের আগে মরিনহো রাজত্ব চলেছিল চেলসিতে। ওখানে থাকাকালীন তিনবার বার্সার মুখোমুখি হন তিনি, যার দুটির ফল আসে তারই পক্ষে। যদিও চলতি মৌসুমের প্রথম 'এল-ক্লাসিকো'তে বার্সার কাছে মরিনহোর রিয়াল হজম করে পাঁচ গোল। এই পরাজয়ে 'স্পেশাল-ওয়ান' হিসেবে মরিনহোর আঁতে যেন ঘা লাগে। ১৮ দিনের ব্যবধানে 'চার লড়াই'য়ের প্রথমটায় ১০ জনের রিয়াল পিছিয়ে পড়েও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। সেই আত্মবিশ্বাস পুঁজি করে ২০ এপ্রিল কিংস কাপে বার্সাকে হারিয়ে ১৮ বছর পর ওই শিরোপা ঘরে তোলে রিয়াল। তাই বুধবারের ম্যাচে নিঃসন্দেহে বার্সার বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। রিয়াল এরআগে বার্সার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে মুখোমুখি হয়েছে দু'বার। ১৯৬০ ও ২০০২ সালের ওই দুই লড়াইয়ে দু'বাই বিদায় নিতে হয়েছিল বার্সাকে। ইউরোপ সেরার ট্রফি রিয়ালের ঘরে উঠেছে নয়বার, আর বার্সার ঘরে তিনবার। এদিকে হিগুইন ও রিকার্ডো কাকা চোট থেকে ফেরায় রিয়ালের শক্তি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি চোটের কারণে ইনিয়েস্তা, ম্যাক্সওয়েল ও আদ্রিয়ানোকে ছাড়াই মাঠে নামবে বার্সা। তবে কাগজে কলমে যতই এগিয়ে থাকুক রিয়াল, খেলাটির নাম যেহেতু ফুটবল; মাঠে খেলেই নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। খেলা শুরু হবে বংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে। 'টেন অ্যাকশন' খেলাটি সরাসরি স