ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা কাপ জিতে নিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। রোববার চূড়ান্ত খেলায় টাইব্রেকারের সাডেনডেথে দলটি ৫-৪ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে।
ঢাকার কোনো ফুটবল প্রতিযোগিতায় এটি ফরাশগঞ্জের প্রথম শিরোপা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংশিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখনো কোনো দল এগিয়ে যেতে না পারায় খেলার ফলাফল নির্ধারণের জন্য আশ্রয় নিতে হয় টাইব্রেকারের। এতেও খেলা ৩-৩ গোলে সমতায় থাকে। ফলে যেতে হয় সাডেনডেথে।
টাইব্রেকারে ফরাশগগেঞ্জর পক্ষে গোল করেন আব্দুল হামিদ ভাসানী, সোহেল রানা, জুয়েল রানা, মামুন মিয়া ও মোখলেসেুর রহমান। আর গোল করতে পারেননি আমাদি মোজেস ও খোকন দাস।
শেখ রাসেলের পক্ষে গোল দেন এডওয়ার্ড ভিক্টর, ফিয়ং ডিয়ুখ, ইমরুল হাসান ও মোহাম্মদ ইউসুফ। আব্বাস ইউনেস, মোনায়েম খান রাজু ও প্রদীপ বড়
bdnews24