২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা ওপেনে মুখোমুখি নাদাল ও ফেরের

বার্সেলোনা ওপেনের চূড়ান্ত খেলায় স্পেনের রাফায়েল নাদাল খেলবেন তার দেশের ডেভিড ফেরের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 10:01 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনা ওপেনের চূড়ান্ত খেলায় স্পেনের রাফায়েল নাদাল খেলবেন তার দেশের ডেভিড ফেরের সঙ্গে। সেমিফাইনালে শনিবার নাদাল ৬-৩ ও ৬-২ গেমে হারান ক্রোয়েশিয়ার ইভান ডোডিংকে। আর নিকোলাস আলমাযরোর বিপক্ষে ৬-৩ ও ৬-৪ গেমে জেতেন ফেরের। বার্সেলোনা ওপেনে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা পাঁচবার শিরোপা জেতেন নাদাল। গত বছর চোটের কারণে প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি তিনি। নাদালের কাছে ২০০৮ ও ২০০৯ সালে বার্সেলোনা ওপেনের ফাইনাল ছাড়াও গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সে হেরে যান ফেরের। তারা এ পর্যন্ত ১৬ বার খেলেছেন। জয়ের পাল্লাটা নাদালের দিকেই ভারি। তিনি জিতেছেন ১২ বার। আর ফেরের ৪ বার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৫৫ ঘ.