ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রেসিয়াকে হারিয়ে সেরি আ'র শিরোপার আরো কাছাকাছি পৌঁছেছে এসি মিলান। শনিবার রবিনহোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জেতে দলটি।
এদিকে ১০ জনের ইন্টার মিলান ২-১ গোলে জিতেছে লাজিওর বিপক্ষে। নাপোলিকে একই ব্যবধানে হারিয়ে বড় ধরনের ধাক্কা দিয়েছে পালের্মো। এই হারের ফলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে নাপোলি। আর ইন্টার মিলান উঠে এসেছে দ্বিতীয় স্থানে।
৩৪ খেলায় ৭৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে এসি মিলান। সমান খেলায় বর্তমান চ্যাম্পিয়ন ইন্টারের সংগ্রহ ৬৬। তালিকার তিন নম্বর দল নাপোলির পয়েন্ট ৬৫।
এছাড়া জুভেন্টাস ও কাতানিয়ার খেলা ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। এসএ রোমা ১-০ গোলে জেতে শিভোর বিপক্ষে।
ব্রেসিয়ার মাঠে অতিথি হয়ে আসে এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়ার পর 'সেরি আ'র শিরোপা পুনরুদ্ধারে জয়ের বিকল্প ছিল না মিলানের। রেলিগেশন থেকে বাঁচতে প্রতিপক্ষ ব্রেসিয়ারও প্রয়োজন ছিল জয়ের।
এসি মিলান শুরুতেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাদের বল আদান-প্রদানের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না স্বাগতিকরা। ফ্যামিনি, সিডর্ফ ও ক্যাসানো ছিলেন আক্রমণের দায়িত্বে। কিন্তু গোল পাচ্ছিল না মিলান। কারণ মাঝমাঠ দখলে থাকলেও ব্রেসিয়ার রক্ষণভাগে গিয়ে হাল ছেড়ে দিচ্ছিলেন সবাই। রবিনহো ও সিডর্ফ দু'টো দৃষ্টিকটু সুযোগ হাতছাড়া না করলে গোলশূন্যের বদলে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে থাকতে পারত অতিথিরা।
দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় মিলান। খেলায়ও দেখা যায় পরিকল্পনার ছাপ। তবে গোলের খেলা ফুটবলে গোলের দেখা মিলছিল না। মাথা ছোঁয়ালেই গোল, এমন সুযোগ পেয়েও জায়গা মতো মাথা নিতে পারেননি ক্যাসানো।
শেষ পর্যন্ত ৮২ মিনিটে মিলে গেল গোলের দেখা। সিডর্ফের হাওয়ায় ভাসানো বল পেয়ে যান ক্যাসানো। তিনি বল দেন রবিনহোকে। অরক্ষিত রবিনহো পৌঁছে যান ব্রেসিয়ার গোল গোলপোস্টের একেবারে কাছে। হালকা শটে বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।
এদিকে সান সিরোতে আবারো হারতে বসেছিল ইন্টার মিলান। এসি মিলানের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর গত সপ্তাহে পারমা কাছে ২-০ গোলে হেরেছে ইন্টার।
২২ মিনিটে গোল বাঁচাতে গিয়ে মৌরো জারাতেকে বক্সের মধ্যে ফেলে দেন ইন্টার গোলরক্ষক জুলিয়াস সিজার। শুধু পেনাল্টি নয়, সিজারকে লাল কার্ডও দেখান রেফারি মরগান্তি।
পেনাল্টি থেকে লাজিওকে এগিয়ে নেন লুকা কাস্তেলাজ্জি।
১০ জনের ইন্টার ৪০ মিনিটে সমতা ফেরায়। কর্নারের কাছাকাছি জায়গায় ফ্রি-কিক পায় ইন্টার। ওয়েসলে
bdnews24