ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলবদলের নতুন মৌসুম শুরু হওয়ার কয়েক মাস আগেই নতুন খেলোয়াড় কেনার জন্য উঠেপড়ে লেগেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ অ্যালেক্স ফার্গুসন এবার 'পাখির চোখ' করেছেন ইন্টার মিলানের মধ্যমাঠের খেলোয়াড় ওয়েসলি স্নাইডারকে, দ্য টেলিগ্রাফ পত্রিকা এমনটাই জানিয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষ দল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাঝমাঠের পল স্কোলসের জায়গায় এমন একজন খেলোয়াড় খুঁজছেন, যিনি পুরো দলকে এক সুতোয় গেঁথে রাখবেন। গত কয়েকদিন ধরে ফার্গুসন বারবারই বলছেন, স্নাইডারই সেই খেলোয়াড় যিনি স্কোলসের জায়গা নেওয়ার ক্ষমতা রাখেন।
স্কোলস মূল একাদশে জায়গা হারিয়েছেন বেশ কিছুদিন হলো। কোচ পারোতোপক্ষে স্কোলসকে মাঠে নামান না। তারপরও ইপিএলের চলতি মৌসুমে ম্যান ইউয়ের খেলা ৩৩ খেলায় ১৯ বার স্কোলসকে মাঠে দেখা গেছে। কিন্তু নি
bdnews24